দেশ ২৪| বিশেষ প্রতিবেদন
৩০ ডিসেম্বর ২০২৫, ৬:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৩ জন

মারা গেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছিলেন।

চিকিৎসকরা জানান, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার দীর্ঘ ও ঘটনাবহুল ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

১০ জেলার ওপর ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শি-ট্রাম্প বৈঠক শুরু, বিশ্ব তাকিয়ে আছে সম্পর্কের ভবিষ্যতের দিকে

নেতানিয়াহুর গোপনে আমিরাত সফর নিয়ে ইরানের হুমকি

ঈশ্বরদীতে স্কুলে হঠাৎ অসুস্থ ৭০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

এক ঘণ্টার বৃষ্টিতেই নওগাঁ শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে বাসিন্দারা

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

১০

নিরাপত্তা শঙ্কায় ভারত ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী মন্দানা করিমি

১১

ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

১২

ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব: পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের দাবি

১৩

সীমান্তে হত্যাকাণ্ড চললে বন্ধুত্ব সম্ভব নয়: নাহিদ ইসলাম

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, মিলবে শুধু অনলাইনে

১৬

রাতেই কালবৈশাখীর শঙ্কা, সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৭

মিরপুরে ইতিহাস গড়েছে বাংলাদেশ, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৮

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে টাইগারদের দাপুটে জয়

১৯

তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফর ঘিরে ছাত্রদলের ৮৫ ঔষধি গাছ রোপণ

২০