জেলা প্রতিনিধি
১৪ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০৭ জন

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত খাদেমুল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা এবং আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে খাদেমুলসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত পিলার ৯০৫/৬ এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা কাঁটাতারের বেড়ার কাছাকাছি পৌঁছালে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।

গুরুতর আহত অবস্থায় সহযোগীরা তাকে দ্রুত বাংলাদেশে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। তবে স্থানীয় কয়েকজন প্রতিবেশীর দাবি, খাদেমুল মাছ শিকার করতে নদীপাড়ে গিয়েছিলেন। এ সময় বিএসএফ গুলি চালায়। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে মেহেদী ইমাম বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০