ডেক্স রির্পোট
১২ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৬ জন

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

রাজধানীর বিজয় সরণি মোড় এলাকা

রাজধানীতে ভোর থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। এতে করে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দিনের শুরুতেই দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। তীব্র যানজট ও গণপরিবহন সংকটের কারণে সময়মতো অফিসে পৌঁছাতে পারেননি তারা।

ভারী বৃষ্টির কারণে মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ফার্মগেট, মালিবাগ, বাড্ডা, যাত্রাবাড়ী, ডেমরা, পুরান ঢাকা, শান্তিনগর, গুলিস্তান, মতিঝিল, পল্টন, কাকরাইলসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক অলিগলি ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এদিকে আবার খোড়াখুড়ির কারণে রাস্তার একপাশ কাটা থাকায় কোথাও কোথাও চলাচল ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

সাইফ নামে এক চাকরিজীবী বলেন, প্রচণ্ড বৃষ্টিতে রাস্তাঘাট প্রায় তলিয়ে গেছে। রিকশা ও যানবাহনের সংখ্যাও কম। দুএকটা বাস পেলেও হাঁটুপানি মাড়িয়ে উঠতে হচ্ছে। আবার অনেকে হেঁটে ভোগান্তি নিয়ে গন্তব্যে ছুটছেন। আরেক যাত্রী বলেন, বৃষ্টি মানেই অফিসগামী যাত্রীদের ভোগান্তি। রিকশা, সিএনজি, বাস কিছুই পাওয়া যায় না। পাওয়া গেলে তিনগুণের বেশি টাকা খরচ করতে হয়।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ দেশের ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এজন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০