স্টাফ রিপোর্টার -মো:রুহুল আমিন শেখ
১১ জুলাই ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫৭ জন

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

নওগাঁর মান্দা উপজেলায় টানা কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় পানি জমে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমন ধানের বীজতলা নষ্ট হয়েছে এবং অনেক রাস্তা-ঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। পানিবন্দী অবস্থায় রয়েছেন বহু পরিবার।

এ পরিস্থিতিতে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এক ফেসবুক পোস্টে জানান, জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় তিনি ব্যক্তিগতভাবে এলাকায় উপস্থিত থাকতে না পারলেও দলীয় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। একই সঙ্গে সরকারের পক্ষ থেকেও দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে পানিবন্দী ও অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি মান্দাবাসীর প্রতি ধৈর্য ও সাহসিকতার সঙ্গে এই দুর্যোগ মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি উপজেলার কোথাও জরুরি সহায়তার প্রয়োজন হলে বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে দ্রুত তাকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

২

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

৩

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

৪

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

৫

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

৬

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

৭

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

৮

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

৯

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

১০

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১২

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১৩

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৬

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৭

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৯

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

২০