desh 24
১৪ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৯৬ জন

‘বৈষম্যবিরোধী প্রেমযাত্রা’

ছবি : সংগৃহীত

বসন্তের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বৈষম্যবিরোধী প্রেমযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে ‘বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘ’ নামের একটি সংগঠন মিছিলের আয়োজন করে।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, ছাত্রীদের হল পশ্চিম পাড়া সহ বিভিন্ন জায়গায় গিয়ে শেষ হয়। মিছিলকারীরা ‘প্রেমের নামে প্রহসন চলবে না’, ‘দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়’, ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত’, ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভের সমাবেশে প্রেম বঞ্চিত সংঘের নেতা সালাউদ্দিন আম্মার বলেন, “ভালোবাসা বলতে আমরা শুধু কপোত-কপোতির ভালোবাসাকেই বুঝি, কিন্তু আমাদের সংগঠনের উদ্দেশ্য হলো, সব ধরনের ভালোবাসার বঞ্চনা তুলে ধরা।” তিনি আরও বলেন, “আমাদের শিক্ষকদের মেয়েদের সঙ্গেই ভিন্ন আচরণ করেন, আর আমাদের জন্য রয়েছে বৈষম্য। পুরুষের প্রেমের নামে মেয়েদের সঙ্গে একাধিক সম্পর্কের ক্ষেত্রে সমাজে আরও সতর্কতা প্রয়োজন।”

আরেক শিক্ষার্থী সারথি অনি জানান, “যেসব পুরুষ প্রেমের নামে একাধিক মেয়ের সাথে সম্পর্ক তৈরি করেন, তাদের শাস্তি হওয়া উচিত। আমি বিশেষভাবে ছোট বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে এই আন্দোলনে যোগ দিয়েছি।”

প্রেম বঞ্চিত সংঘের সভাপতি শাহ্ পরান বলেন, “প্রেম কেবল প্রেমিক-প্রেমিকা পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি বাবা-মা, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা সম্পর্কের মধ্যে রয়েছে।” তিনি আরও বলেন, “আমাদের সমাজে প্রেমের অসম বণ্টন ঘটে এবং এটি মানুষের আর্থিক অবস্থার উপর নির্ভর করে।”

বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

২

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

৩

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

৪

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

৫

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

৬

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

৭

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

৮

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

৯

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

১০

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১২

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১৩

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৬

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৭

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৯

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

২০