d24user
২৫ জানুয়ারী ২০২৫, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১১ জন

তামান্না ভাটিয়ার মতো উজ্জ্বল ত্বক পেতে কী করবেন

বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার দুধ-সাদা গায়ের রঙের নেপথ্যের কাহিনি অনেকেই জানতে চান। অনেকেই ভাবেন তিনি ত্বকের খুঁত ঢাকতে পারলারে যান। অনেক অভিনেতা- অভিনেত্রীরা নিজেকে সুন্দর দেখাতে অনেক চিকিৎসাও করান। তবে তামান্না ভাটিয়া সেদিকে যাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বলিউড অভিনেত্রী জানিয়েছেন, তিনি তার মায়ের শেখানো ঘরোয়া উপকরণেই ত্বকের যত্ন নেন। ছোটবেলা থেকেই তামান্না সেই রূপটানের উপর ভরসা রেখেছেন।

পেশার কারণেই বেশির ভাগ সময়ে মেকআপ করে থাকতে হয় তামান্নাকে। দিনের পর দিন রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহারে ত্বকের প্রভূত ক্ষতিও হয়। তাই মায়ের শেখানো ঘরোয়া স্ক্রাব এবং মাস্কের উপরেই ভরসা করেন তিনি।

তামান্নার শেখানো স্ক্রাব তৈরি করতে কী কী লাগবে?
উপকরণ:
১ চা চামচ চন্দনের গুঁড়ো
১ চা চামচ কফি পাউডার
১ চা চামচ মধু

পদ্ধতি:
ছোট পাত্রে সব উপকরণ মিশিয়ে নিন। চোখের চারপাশ বাদে পুরো মুখে মেখে নিন এই স্ক্রাব। হালকা হাতে মাসাজ করতে থাকুন। মিনিট দশেক পরে ঈষদুষ্ণ পানিতে মুখ ধুয়ে ফেলুন। শুকনো তোয়ালে দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার মেখে নিন।

তমন্নার শেখানো মাস্ক তৈরি করতে কী কী লাগবে?

উপকরণ:

১ টেবিল চামচ বেসন
১ টেবিল চামচ টক দই
১ টেবিল চামচ গোলাপজল

পদ্ধতি:
ছোট পাত্রে সব উপকরণ নিয়ে ঘন প্যাক তৈরি করে নিন। পুরো মুখে ওই প্যাক লাগান। মিনিট দশেক অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে নিন। তোয়ালে দিয়ে শুকনো করে মুখ মুছে নিন। এরপর ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

২

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

৩

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

৪

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

৫

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

৬

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

৭

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

৮

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

৯

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

১০

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১২

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১৩

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৬

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৭

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৯

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

২০