Desh 24 ডেস্ক
১০ মে ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৫ জন

আকুর আমদানি বিল পরিশোধে কমল বৈদেশিক মুদ্রার রিজার্ভ, নেমে ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারে

আইএমএফের হিসাব অনুযায়ী প্রকৃত রিজার্ভ আরও কম, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ কমে ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রোববার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, মার্চ–এপ্রিল মাসের আকুর বিল বাবদ ১ দশমিক ৫১ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। এর ফলে ১০ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ১৪০ দশমিক ০২ মিলিয়ন ডলার বা ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলার।

অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম–৬ পদ্ধতিতে হিসাব অনুযায়ী রিজার্ভ নেমে এসেছে ২৯ হাজার ৪৭৯ দশমিক ২৭ মিলিয়ন ডলারে, যা প্রায় ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

এর আগে ৭ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৬১৬ দশমিক ৬৯ মিলিয়ন ডলার বা ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম–৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ হাজার ৯৬০ দশমিক ০৪ মিলিয়ন ডলার বা ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রকৃত বা নিট রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম–৬ পদ্ধতি অনুযায়ী। এতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০