desh 24
১৩ মার্চ ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৮ জন

চার দিনের সফরে ঢাকায় পৌঁছাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ, ১৩ মার্চ, চার দিনের সফরে ঢাকায় পৌঁছাচ্ছেন। তিনি এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৬) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

ঢাকা পৌঁছানোর পর তাকে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অভ্যর্থনা জানাবেন এবং তিনি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গিয়ে অবস্থান করবেন।

শুক্রবার, ১৪ মার্চ, গুতেরেস ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর, তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন, যেখানে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন। এখানে তিনি ক্যাম্পের বিভিন্ন সুবিধা পরিদর্শন করবেন এবং রোহিঙ্গা যুবক ও শিশুদের সঙ্গে কথা বলবেন।

গুতেরেসের ঢাকা সফরের সময়, তিনি জাতিসংঘ ভবনে পরিদর্শন করবেন, যেখানে জাতিসংঘের পতাকা উত্তোলন করবেন এবং বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনী পর্যবেক্ষণ করবেন।

এছাড়া, তিনি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন এবং তরুণদের সঙ্গে সংলাপ করবেন।

রোববার, ১৬ মার্চ, তিনি এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

১০ জেলার ওপর ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শি-ট্রাম্প বৈঠক শুরু, বিশ্ব তাকিয়ে আছে সম্পর্কের ভবিষ্যতের দিকে

নেতানিয়াহুর গোপনে আমিরাত সফর নিয়ে ইরানের হুমকি

ঈশ্বরদীতে স্কুলে হঠাৎ অসুস্থ ৭০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

এক ঘণ্টার বৃষ্টিতেই নওগাঁ শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে বাসিন্দারা

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

১০

নিরাপত্তা শঙ্কায় ভারত ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী মন্দানা করিমি

১১

ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

১২

ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব: পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের দাবি

১৩

সীমান্তে হত্যাকাণ্ড চললে বন্ধুত্ব সম্ভব নয়: নাহিদ ইসলাম

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, মিলবে শুধু অনলাইনে

১৬

রাতেই কালবৈশাখীর শঙ্কা, সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৭

মিরপুরে ইতিহাস গড়েছে বাংলাদেশ, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৮

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে টাইগারদের দাপুটে জয়

১৯

তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফর ঘিরে ছাত্রদলের ৮৫ ঔষধি গাছ রোপণ

২০