desh 24
১ মে ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪২ জন

বন্ধুকে অপহরণ করে স্ত্রীর কাছে কুপ্রস্তাব ও মুক্তিপণ দাবি

ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে এক যুবক নিজের ঘনিষ্ঠ বন্ধুকে অপহরণ করে তার স্ত্রীর কাছে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। রাজি না হওয়ায় সেই নারীকে ৫ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার শর্ত দেয় অভিযুক্ত ব্যক্তি। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব আলোনিয়া গ্রামে।

স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন জানান, পূর্ব আলোনিয়ার সেলিম বেপারীর ছেলে শামীম হোসেন ও একই গ্রামের মনির হোসেনের ছেলে হুমায়ুন কবির দীর্ঘদিনের বন্ধু। বন্ধুত্বের সুযোগে হুমায়ুন শামীমের বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন। একপর্যায়ে শামীমের স্ত্রীর প্রতি কুনজর পড়ে হুমায়ুনের।

মঙ্গলবার (২৯ এপ্রিল) হুমায়ুন পরিকল্পিতভাবে শামীমকে ফাঁদে ফেলে অপহরণ করে স্থানীয় গুদারাঘাট বাজারের একটি নির্জন কক্ষে আটকে রাখে। ওইদিন রাতেই হুমায়ুন শামীমের স্ত্রী সাদিয়ার কাছে গিয়ে স্বামীকে ফেরত পেতে হলে তার সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেয়। সাদিয়া তা প্রত্যাখ্যান করলে হুমায়ুন দাবির মোড় ঘুরিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণের দাবি জানায়।

পরদিন সকালে স্বামীর খোঁজ না পেয়ে সাদিয়া জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত হুমায়ুনকে আটক করে এবং তার দেখানো অনুযায়ী দোকানের নির্জন কক্ষ থেকে শামীমকে উদ্ধার করে। তাকে প্রাথমিকভাবে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য।

স্থানীয় বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, হুমায়ুনসহ একটি চক্র এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত রয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্ত হুমায়ুনকে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

১০ জেলার ওপর ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শি-ট্রাম্প বৈঠক শুরু, বিশ্ব তাকিয়ে আছে সম্পর্কের ভবিষ্যতের দিকে

নেতানিয়াহুর গোপনে আমিরাত সফর নিয়ে ইরানের হুমকি

ঈশ্বরদীতে স্কুলে হঠাৎ অসুস্থ ৭০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

এক ঘণ্টার বৃষ্টিতেই নওগাঁ শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে বাসিন্দারা

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

১০

নিরাপত্তা শঙ্কায় ভারত ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী মন্দানা করিমি

১১

ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

১২

ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব: পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের দাবি

১৩

সীমান্তে হত্যাকাণ্ড চললে বন্ধুত্ব সম্ভব নয়: নাহিদ ইসলাম

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, মিলবে শুধু অনলাইনে

১৬

রাতেই কালবৈশাখীর শঙ্কা, সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৭

মিরপুরে ইতিহাস গড়েছে বাংলাদেশ, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৮

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে টাইগারদের দাপুটে জয়

১৯

তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফর ঘিরে ছাত্রদলের ৮৫ ঔষধি গাছ রোপণ

২০