desh 24
১ মে ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৩ জন

বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে জুতাপেটা, অভিযোগ অশালীন আচরণের

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে আকাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বারকে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে জুতাপেটা করেছেন একদল অভিভাবক। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, প্রধান শিক্ষক জব্বার গত বছর ওই বিদ্যালয়ে যোগদান করেন। ঘটনার দিন হঠাৎ করে কয়েকজন মহিলা তার কক্ষে প্রবেশ করে মারধর শুরু করেন। সহকারী শিক্ষক সাজেদা বেগমসহ কয়েকজন শিক্ষক প্রধান শিক্ষককে রক্ষার চেষ্টা করলেও হামলাকারীদের হাত থেকে পুরোপুরি রক্ষা করতে পারেননি। পরে স্থানীয়রা বিদ্যালয় মাঠে সমবেত হয়ে তার বিচার দাবি করেন।

অভিযোগকারীদের ভাষ্য, শিক্ষক পড়ানোর সময় একাধিক শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন। অভিযুক্ত শিক্ষক আব্দুল জব্বার অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেন, একটি ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। স্থানীয় এক যুবক তার মেয়েকে উত্ত্যক্ত করছিল, তাকে শাসন করার জেরেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা শিক্ষা অফিস তদন্তে নামে এবং তথ্যের ভিত্তিতে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সকলকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

১০ জেলার ওপর ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শি-ট্রাম্প বৈঠক শুরু, বিশ্ব তাকিয়ে আছে সম্পর্কের ভবিষ্যতের দিকে

নেতানিয়াহুর গোপনে আমিরাত সফর নিয়ে ইরানের হুমকি

ঈশ্বরদীতে স্কুলে হঠাৎ অসুস্থ ৭০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

এক ঘণ্টার বৃষ্টিতেই নওগাঁ শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে বাসিন্দারা

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

১০

নিরাপত্তা শঙ্কায় ভারত ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী মন্দানা করিমি

১১

ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

১২

ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব: পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের দাবি

১৩

সীমান্তে হত্যাকাণ্ড চললে বন্ধুত্ব সম্ভব নয়: নাহিদ ইসলাম

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, মিলবে শুধু অনলাইনে

১৬

রাতেই কালবৈশাখীর শঙ্কা, সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৭

মিরপুরে ইতিহাস গড়েছে বাংলাদেশ, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৮

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে টাইগারদের দাপুটে জয়

১৯

তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফর ঘিরে ছাত্রদলের ৮৫ ঔষধি গাছ রোপণ

২০