দেশ ২৪| নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৫, ৮:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৮ জন

রাজশাহী বিভাগের নেতাদের ঐক্য ধরে রাখার নির্দেশ তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী বিভাগ থেকে ডাক পাওয়া মনোনয়নপ্রত্যাশী নেতাদের দলীয় ঐক্য ও সংহতি রক্ষায় কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় উপস্থিত একাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমান বলেন— “বিএনপির সামনে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ধৈর্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে কাজ করতে হবে। আগামী নির্বাচন কঠিন হবে, তাই সর্বস্তরের নেতাকর্মীদের সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “দলের ভাবমূর্তি রক্ষা করতে সবাইকে সচেতন থাকতে হবে। মনে রাখতে হবে— ব্যক্তির চেয়ে দল বড়, আর বিএনপি জনগণের দল। জনগণের জন্য আমাদের অনেক কাজ করতে হবে, সেই প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।”

দলীয় সূত্র জানায়, আগের দিন হঠাৎ বার্তা পাঠিয়ে রাজশাহী বিভাগের ৩৯ আসনের তালিকাভুক্ত মনোনয়নপ্রত্যাশীদের গুলশান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের মাধ্যমে এই বার্তা পাঠানো হয়।

সভায় ভিডিও কলে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তারেক রহমান। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ইকবাল মাহমুদ টুকু ও সেলিমা রহমান। তবে সভায় কোনো মনোনয়নপ্রত্যাশীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

সূত্রমতে, রাজশাহী বিভাগের ৩৯ আসনের প্রতিটি থেকে গড়ে তিন থেকে চারজন করে মনোনয়নপ্রত্যাশীকে ডাকা হয়েছিল। কোনো কোনো আসন থেকে একজনকেও ডাকা হয়। বিভাগের আট জেলায় মোট ১৩১ জন প্রার্থী এই বৈঠকে অংশ নেন।

রাজশাহী-২ (মহানগর) আসন থেকে ডাকা হয় চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশাকে। নাটোর-২ আসন থেকে একমাত্র ডাকা হয় চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে।

সভা শেষে অনেক মনোনয়নপ্রত্যাশী এলাকায় ফিরে গণসংযোগ শুরু করেছেন, আবার অনেকে ঢাকায় থেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।

রাজশাহী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী মিজানুর রহমান মিনু বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বলেছেন— অতিরিক্ত উৎসাহী না হয়ে দলীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত সংগঠনের কাজে মনোযোগ দিতে হবে। দল যাদের মনোনয়ন দেবে, তাদেরকে দলীয় আমানত মনে করে সেই দায়িত্ব রক্ষায় সবাইকে মাঠে থাকতে হবে।”

রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা বলেন, “তারেক রহমান স্পষ্ট করে বলেছেন— যাদের ডাকা হয়েছে তারা যেন এলাকায় গিয়ে না বলেন যে মনোনয়ন পেয়ে গেছেন। এতে ভুল বার্তা যেতে পারে এবং দলের ঐক্য ক্ষতিগ্রস্ত হতে পারে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

১০ জেলার ওপর ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শি-ট্রাম্প বৈঠক শুরু, বিশ্ব তাকিয়ে আছে সম্পর্কের ভবিষ্যতের দিকে

নেতানিয়াহুর গোপনে আমিরাত সফর নিয়ে ইরানের হুমকি

ঈশ্বরদীতে স্কুলে হঠাৎ অসুস্থ ৭০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

এক ঘণ্টার বৃষ্টিতেই নওগাঁ শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে বাসিন্দারা

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

১০

নিরাপত্তা শঙ্কায় ভারত ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী মন্দানা করিমি

১১

ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

১২

ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব: পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের দাবি

১৩

সীমান্তে হত্যাকাণ্ড চললে বন্ধুত্ব সম্ভব নয়: নাহিদ ইসলাম

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, মিলবে শুধু অনলাইনে

১৬

রাতেই কালবৈশাখীর শঙ্কা, সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৭

মিরপুরে ইতিহাস গড়েছে বাংলাদেশ, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৮

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে টাইগারদের দাপুটে জয়

১৯

তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফর ঘিরে ছাত্রদলের ৮৫ ঔষধি গাছ রোপণ

২০