সিলেট (ওসমানীনগর) প্রতিনিধি
১ নভেম্বর ২০২৫, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৪ জন

সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষে বাবা-মেয়ে নিহত, আহত ৪

সিলেটে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের বাসিন্দা প্রাইভেটকার চালক হারুন মিয়া ও তার মেয়ে আনিছা বেগম (১০)। আহতরা হলেন—খাদিমপুর গ্রামের মুকিত মিয়া (৩৫), আজিজুল ইসলামের স্ত্রী রাহিমা খাতুন (৩০), বেলাল আহমদের স্ত্রী পান্না বেগম (২৩) ও সফিক মিয়ার মেয়ে মুন্নি আক্তার (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে তাজপুর থেকে সিলেটগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক হারুন মিয়া।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক আনিছা বেগমকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, “বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন, আহত হয়েছেন একই পরিবারের চার সদস্য। প্রাইভেটকার ও বাস আটক করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

১০ জেলার ওপর ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শি-ট্রাম্প বৈঠক শুরু, বিশ্ব তাকিয়ে আছে সম্পর্কের ভবিষ্যতের দিকে

নেতানিয়াহুর গোপনে আমিরাত সফর নিয়ে ইরানের হুমকি

ঈশ্বরদীতে স্কুলে হঠাৎ অসুস্থ ৭০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

এক ঘণ্টার বৃষ্টিতেই নওগাঁ শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে বাসিন্দারা

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

১০

নিরাপত্তা শঙ্কায় ভারত ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী মন্দানা করিমি

১১

ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

১২

ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব: পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের দাবি

১৩

সীমান্তে হত্যাকাণ্ড চললে বন্ধুত্ব সম্ভব নয়: নাহিদ ইসলাম

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, মিলবে শুধু অনলাইনে

১৬

রাতেই কালবৈশাখীর শঙ্কা, সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৭

মিরপুরে ইতিহাস গড়েছে বাংলাদেশ, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৮

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে টাইগারদের দাপুটে জয়

১৯

তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফর ঘিরে ছাত্রদলের ৮৫ ঔষধি গাছ রোপণ

২০