নৌপরিবহন, পাট ও বস্ত্র, পল্লী উন্নয়ন এবং পরিকল্পনা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে এবং একজন সচিবকে নতুন দপ্তরে বদলি করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী,
ড. নূরুন্নাহার চৌধুরী, অতিরিক্ত সচিব (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ) — পদোন্নতি পেয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।
বিলকিস জাহান রিমি, অতিরিক্ত সচিব (অর্থ বিভাগে সংযুক্ত) — পদোন্নতি পেয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।
মোহাং শওকত রশীদ চৌধুরী, অতিরিক্ত সচিব (কৃষি মন্ত্রণালয়) — পদোন্নতি পেয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হয়েছেন।
এসএম শাকিল আখতার, বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা সচিব — তাঁকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
সরকারি প্রশাসনে এ নিয়োগ ও বদলকে সাম্প্রতিক সময়ের নিয়মিত রদবদলের অংশ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন