আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করেন।
মির্জা ফখরুল বলেন, “আজ প্রায় ২৩৫ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। যেসব আসনে যুগপৎ আন্দোলনকারী দলের প্রার্থী থাকবেন, সেসব আসনের নাম আমরা সমন্বয় করে ঘোষণা করব। এটি চূড়ান্ত নয়।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা – ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মন্তব্য করুন