কোরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো কাজ বাংলাদেশে করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
সম্মেলনে বক্তৃতাকালে তিনি বলেন, ‘নামাজের ইমাম যখন সমাজের ইমাম হবেন, তখনই সত্যিকারের মুক্তি আসবে।’ তিনি অভিযোগ করেন, উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া রাষ্ট্রের কাউকে গ্রেপ্তার করা যায় না, সেখানে ইমাম–খতিবদের গ্রেপ্তারের প্রশ্নই ওঠে না। তার দাবি, বিগত সরকার ‘ইসলাম বিদ্বেষী’ আচরণ করেছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, মসজিদকে কোনো পক্ষের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করা উচিত নয়। রাজনৈতিক চর্চার জন্য অন্য অনেক স্থান থাকলেও ইমামদের সর্বদা বিতর্কের ঊর্ধ্বে রাখার আহ্বান জানান তিনি।
দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের নবযাত্রা শুরু হয়েছে।’
মন্তব্য করুন