desh 24
৮ মে ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪ জন

দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: নওগাঁ থেকে কঠোর বার্তা মির্জা ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী পরিকল্পিতভাবে সমাজকে অস্থির করে রাখতে নানা ইস্যুতে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা কেউ চাই না দেশে আবার কোনো ধরনের গোলযোগ সৃষ্টি হোক।”

শুক্রবার (৮ মে) পতিসর-এ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ।

মির্জা ফখরুল বলেন, “রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি বিশ্ব মানবতার প্রতীক। তাঁর সাহিত্য, দর্শন ও জীবনাদর্শ নতুন প্রজন্মকে আলোকিত করতে পারে।” তিনি আরও বলেন, পতিসরের কৃষকদের উন্নয়নে রবীন্দ্রনাথ আধুনিক কৃষি ব্যবস্থার ধারণা দিয়েছিলেন এবং কৃষি ব্যাংকের কার্যক্রম চালু করেছিলেন। বর্তমান সরকারও সেই ভাবনা ধারণ করে কৃষক ও কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। স্বাগত বক্তব্য দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় নওগাঁর বিভিন্ন আসনের সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রবীন্দ্রপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে। আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সাংস্কৃতিক পর্বে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি, রানীনগর ও আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।

বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে পতিসর কাচারিবাড়ি প্রাঙ্গণে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থী, রবীন্দ্রপ্রেমী ও আমন্ত্রিত অতিথিদের ভিড়ে দেবেন্দ্র মঞ্চের সামনের মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

১০ জেলার ওপর ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শি-ট্রাম্প বৈঠক শুরু, বিশ্ব তাকিয়ে আছে সম্পর্কের ভবিষ্যতের দিকে

নেতানিয়াহুর গোপনে আমিরাত সফর নিয়ে ইরানের হুমকি

ঈশ্বরদীতে স্কুলে হঠাৎ অসুস্থ ৭০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

এক ঘণ্টার বৃষ্টিতেই নওগাঁ শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে বাসিন্দারা

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

১০

নিরাপত্তা শঙ্কায় ভারত ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী মন্দানা করিমি

১১

ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

১২

ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব: পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের দাবি

১৩

সীমান্তে হত্যাকাণ্ড চললে বন্ধুত্ব সম্ভব নয়: নাহিদ ইসলাম

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, মিলবে শুধু অনলাইনে

১৬

রাতেই কালবৈশাখীর শঙ্কা, সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৭

মিরপুরে ইতিহাস গড়েছে বাংলাদেশ, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৮

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে টাইগারদের দাপুটে জয়

১৯

তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফর ঘিরে ছাত্রদলের ৮৫ ঔষধি গাছ রোপণ

২০