desh 24
২০ ফেব্রুয়ারী ২০২৫, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৮ জন

সাবেক র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম ও ধর্ষণের প্রমাণ মিলেছে: প্রসিকিউশন

সাবেক র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন

সাবেক র‍্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম, খুন এবং নির্যাতনের অভিযোগের পাশাপাশি এক গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “আলেপ উদ্দিন অসংখ্য গুম, খুন ও নির্যাতনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এক ব্যক্তিকে গুম করে রাখার সময় তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেন তিনি। এ বিষয়ে আমাদের হাতে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে।”

চিফ প্রসিকিউটর আরও বলেন, “আলেপ উদ্দিন অনেক ব্যক্তিকে অপহরণ করে বছরের পর বছর আটকে রেখেছিলেন। তাদের নিষ্ঠুরভাবে নির্যাতন করতেন—চোখ বেঁধে রাখা, ইলেকট্রিক শক দেওয়া, উল্টো করে ঝুলিয়ে রাখা সহ নানাভাবে নির্যাতনের শিকার হতেন বন্দিরা।”

গত ১৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি ফেসবুক পোস্ট শেয়ার করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ওই পোস্টটি ছিল আলজাজিরার সাংবাদিক মউদুদ সুজনের, যেখানে গুম হওয়া এক ব্যক্তির বর্ণনা তুলে ধরা হয়।

ওই পোস্টে লেখা হয়, “গুম হওয়া এক স্বামী জানিয়েছেন, পবিত্র শবেকদরের রাতে রোজা ভাঙিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়। এর আগেও তাকে তিনবার ধর্ষণ করা হয়, স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষণের পর মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী এবং কিছুদিন পর মারা যান।”

পোস্টে আরও উল্লেখ করা হয়, “ধর্ষক র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম আলেপ। স্বামী যখন বারবার ফোন দিয়ে প্রতিকার চাইছিলেন, তখন আলেপ উত্তরে বলেন, ‘বন্দি নারী বা পুরুষের স্ত্রীদের সঙ্গে এমন আচরণ অলিখিতভাবে স্বীকৃত।’”

আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরও একই বিষয়ে তার ফেসবুক পোস্টে লেখেন, “৫ আগস্ট ২০২৪ পরবর্তী পরিস্থিতিতে আলেপ উদ্দিন বহাল তবিয়তে দায়িত্ব পালন করছিলেন। পরে তিনি স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে বদলি হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশে যোগ দেন। ২০ অক্টোবর ২০২৪ তার একটি পোস্টের পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। পরে তাকে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং সেখান থেকে গ্রেপ্তার দেখানো হয়।”

তিনি আরও মন্তব্য করেন, “আলেপ উদ্দিনের মতো আরও অনেক অপরাধী বিভিন্ন বাহিনীতে এখনও কর্মরত। তাদের চিহ্নিত করে যথাযথ শাস্তির আওতায় আনা জরুরি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

১০ জেলার ওপর ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শি-ট্রাম্প বৈঠক শুরু, বিশ্ব তাকিয়ে আছে সম্পর্কের ভবিষ্যতের দিকে

নেতানিয়াহুর গোপনে আমিরাত সফর নিয়ে ইরানের হুমকি

ঈশ্বরদীতে স্কুলে হঠাৎ অসুস্থ ৭০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

এক ঘণ্টার বৃষ্টিতেই নওগাঁ শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে বাসিন্দারা

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

১০

নিরাপত্তা শঙ্কায় ভারত ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী মন্দানা করিমি

১১

ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

১২

ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব: পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের দাবি

১৩

সীমান্তে হত্যাকাণ্ড চললে বন্ধুত্ব সম্ভব নয়: নাহিদ ইসলাম

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, মিলবে শুধু অনলাইনে

১৬

রাতেই কালবৈশাখীর শঙ্কা, সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৭

মিরপুরে ইতিহাস গড়েছে বাংলাদেশ, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৮

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে টাইগারদের দাপুটে জয়

১৯

তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফর ঘিরে ছাত্রদলের ৮৫ ঔষধি গাছ রোপণ

২০