দেশ ২৪| বিশেষ প্রতিবেদন
১০ মে ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৬ জন

জুলাই–আগস্ট আন্দোলনে দমননীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য, শেখ হাসিনার নির্দেশের অভিযোগ প্রসিকিউশনের

মোহাম্মদপুরে হত্যাকাণ্ড মামলায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, ৮ জুন সাক্ষ্য শুরু

জুলাই–আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে “লেথাল ওয়েপন ব্যবহার করে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন”—এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (১০ মে) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। একই দিন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল।

চিফ প্রসিকিউটর বলেন, একটি কথোপকথনে নির্দেশনার বিষয়টি উঠে এসেছে, যেখানে তৎকালীন সরকারপ্রধানের পক্ষ থেকে কঠোর বলপ্রয়োগের নির্দেশ দেওয়ার ইঙ্গিত পাওয়া যায় বলে দাবি করা হয়েছে। তার মতে, একজন সরকারপ্রধান হিসেবে এ ধরনের নির্দেশনা “অমানবিক ও ভয়াবহ” ছিল, যার ফলে সারাদেশে আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনা বেড়ে যায় এবং ব্যাপক প্রাণহানি ঘটে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে ছাত্র–জনতার ওপর গুলি চালানো হয়। এতে বহু মানুষ নিহত ও আহত হন। বিশেষভাবে ফাইয়াজ নামের এক তরুণের মৃত্যুর ঘটনাকে তিনি “গভীরভাবে আবেগঘন” উল্লেখ করেন, যা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল।

প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, এই মামলায় সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি, ব্যক্তিগত দায় এবং লক্ষ্যভিত্তিক হত্যার অভিযোগ পাওয়া গেছে। আদালত ইতোমধ্যে ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। আগামী ৮ জুন থেকে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০