
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় শার্শা সীমান্ত থেকে এক দম্পতিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে শিকারপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, খুলনা সদরের শ্যামল মণ্ডলের ছেলে হৃদয় মণ্ডল (২২) এবং তার স্ত্রী ঐশি মণ্ডল (১৮)।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের শিকারপুর বিওপিতে কর্মরত হাবিলদার মাসুদ রানা জানান, বিজিবির একটি টহলদল তাদের আটক করে, যখন তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন