desh 24
১২ মার্চ ২০২৫, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭১ জন

রোহিঙ্গা গণহত্যার বিচার: গাম্বিয়ার পাশে থাকার অঙ্গীকার প্রধান উপদেষ্টার

রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি নৃশংসতার বিচারের লক্ষ্যে গাম্বিয়ার আন্তর্জাতিক আদালতে (আইসিজে) করা মামলার সফলতা নিশ্চিত করতে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারার সঙ্গে এক বৈঠকে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

২০১৯ সালের ১১ নভেম্বর, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মামলা করে গাম্বিয়া। সেই মামলার অগ্রগতি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মন্ত্রী তাঙ্গারা।

তিনি বলেন, “গাম্বিয়ার প্রেসিডেন্ট ও জনগণ এই মামলার সফলতায় দৃঢ়প্রতিজ্ঞ। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় রোহিঙ্গাদের ন্যায্য অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাব।”

অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশ বরাবরই নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে রয়েছে। আমরা চাই, এই মামলা যেন ন্যায়ের দৃষ্টান্ত হয়ে ওঠে।”

এ সময় দুই নেতা মানবিক সহায়তা, সীমান্ত নিরাপত্তা, এবং শান্তিরক্ষা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেন। পাশাপাশি আফ্রিকার দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের প্রসার নিয়ে আশাবাদ প্রকাশ করেন।

বৈঠকে রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

এই একাত্মতার বার্তা নিপীড়িত রোহিঙ্গাদের জন্য আশার আলো হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

২

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

৩

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

৪

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

৫

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

৬

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

৭

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

৮

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

৯

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

১০

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১২

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১৩

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৬

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৭

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৯

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

২০