desh 24
৩০ জানুয়ারী ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১২ জন

স্পট ফিক্সিং: সন্দেহজনক ১০-১২ জন ক্রিকেটার!

খালি চোখে অস্বাভাবিক ঠেকেছে অনেক ক্রিকেটারকে

ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা, অনিয়ম, ফ্র্যাঞ্চাইজিদের নানা টালবাহানা। পরিস্থিতির ইতিবাচক সমাধানে বিসিবিও হিমসিম খাচ্ছে। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে সৃষ্ঠ অচলাবস্থা ও অনিয়ম তদন্তে উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ৩ সদস্যের অনুসন্ধান কমিটিও গঠন করা হয়েছে এনএসসির পক্ষ থেকে।

বারবার প্রতিশ্রতি দিয়েও নির্ধারিত সময়ের মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করার প্রতিবাদে প্র্যাকটিস বয়কট, বিদেশি ক্রিকেটারদের হোটেলে থেকেও ম্যাচ না খেলাসহ নানা তুঘলকি কাণ্ড ঘটে যাচ্ছে এবারের বিপিএলে। পাশাপাশি আরও একটি ঘটনাও এবারের বিপিএলকে করেছে প্রশ্নবিদ্ধ। তাহলো ‘স্পট ফিক্সিং’। এরই মধ্যে সন্দেহের তীর ছোঁড়া হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারের বিপক্ষে।

এমন নয়, অভিযুক্তদের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং দালিলিক প্রমাণও আছে। তবে যাদের নাম আসছে, সে সব ক্রিকেটারের আচরণ, আউট হওয়ার ধরন, অযথা অপ্রয়োজনে নো বল, ওয়াইড ডেলিভারি দেওয়া নিয়েও আছে নানা মুখরোচক কথা-বার্তা, গুঞ্জন।

এরই মধ্যে কিছু ঘটনা অনেকেরই নজরে এসেছে। যা খালি চোখে অস্বাভাবিক ঠেকেছে। অনেক ক্রিকেটারকে অযথা ওয়াইড করতে দেখা গেছে। কারো কারো আউটের ধরণ রীতিমত দৃষ্টিকটুও লেগেছে। যা নিয়ে প্রশ্ন তোলাই যায়। সব মিলিয়ে স্পট ফিক্সিংয়ের সন্দেহ করার মত উপাদান আছে বেশ।

খোঁজ নিয়ে জানা গেছে, স্পট ফিক্সিং ইস্যুটা বিসিবির দুর্নীতি দমন সংস্থার (আকসু) নজরেও এসেছে। জানা গেছে, তারা স্পট ফিক্সিংয়ে অভিযুক্তদের একটা তালিকাও তৈরি করেছে। তবে খুব স্বাভাবিকভাবেই সে তালিকা প্রকাশ করা হয়নি। তদন্তের স্বার্থে তা প্রকাশের সম্ভাবনাও শুণ্যের কোঠায়।

সবচেয়ে বড় কথা, স্পট ফিক্সিংয়ের অভিযুক্তদের মাঠ ও মাঠের যাবতীয় কর্মকান্ড নিবিঢ় পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন দেখার বিষয়, স্পট ফিক্সিং ইস্যুটা কি শুধুই সন্দেহ? না তার সত্যতাও আছে। সন্দেহভাজনদের বিপক্ষে উপযুক্ত দলিল ও প্রমাণ খোঁজা হচ্ছে। দালিলিক প্রমাণ মিললেই সরাসরি জিজ্ঞাসাবাদ পর্ব শুরুর সম্ভাবনাও আছে।

এদিকে অভিযুক্ত ক্রিকেটারদের নাম নিয়েও আছে ধোঁয়াশা। বিসিবির কোন কর্মকর্তা কোথাও কারো কাছে কোন ক্রিকেটারের নাম প্রকাশ করেননি। তবে একটি স্থানীয় টেলিভিশনে এরই মধ্যে ১০-১২ জন ক্রিকেটারের নাম দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই টিভি চ্যানেলে প্রকাশিত নাম গুলো হলো- এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, নাজমুল অপু, থিসারা পেরেরা, শফিউল ইসলাম, আল আমিন হোসেন সিনিয়র, আলাউদ্দীন বাবু, শুভম রানজানে (যুক্তরাষ্ট্র), মোসাদ্দেক হোসেন সৈকতসহ আরও কয়েকজন ভিনদেশি ক্রিকেটার।

 

দেশ২৪/এসএম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

২

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

৩

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

৪

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

৫

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

৬

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

৭

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

৮

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

৯

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

১০

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১২

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১৩

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৬

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৭

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৯

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

২০