d24user
১২ জানুয়ারী ২০২৫, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮১ জন

শীতে কখন চা-কফি খেলে হতে পারে বিপদ

শীতের রাতে ঠাণ্ডায় জবুথবু। সকালে উঠেই চায়ের কাপে গরম চুমুক। এক কাপ চা বা কফি না খেলে চলে না। কিন্তু কোন পানীয় এগিয়ে? কোনটিই বা শরীর ভালো রাখে।

নাকি দুটো খেলেই হতে পারে বিপদ? কী বলছেন বিশেষজ্ঞরা, চলুন জেনে নেওয়া যাক।
বিভিন্ন রকমের চা রয়েছে। কেউ বলবেন ব্ল্যাক টি, কেউ বলবেন গ্রিন টি। রং, গন্ধ ও স্বাদে অতুলনীয় চায়ে থাকে মূলত ক্যাফিন।

অঙ্কের হিসেবে প্রায় ৬০ থেকে ৯০ মিলিগ্রাম। চায়ে থাকে অ্যান্টি অক্সিডেন্ট। যা দেহ থেকে বিষাক্ত ও বর্জ্য পদার্থ বের করে দেয়। তাই অনেকেই নিয়মিত চা খান।

কেউ চা খান চিনি দিয়ে। কেউ আবার চা খান চিনি ছাড়া। মানসিক চাপ কমায় এই বিশেষ পানীয়। যাদের নার্ভের ওপর চাপ পড়ে তারা চা খেলে কিছুটা স্বস্তি বোধ করেন।

অন্যদিকে কফি খেতেও ভালোবাসেন অনেকে। কফি শরীরে এনার্জি বাড়াতে সাহায্য করে। স্মৃতিভ্রংশ ও পারকিনসন্স রোগের ঝুঁকিও কমায় কফি। কফি নিয়মিত খেলে ক্যানসার হওয়ার সম্ভাবনাও কমে যায়। কফিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট মন রাখে তাজা।

তবে যারা অনিদ্রায় ভোগেন তাদের ক্ষেত্রে কফি খেলে ঘুমের সমস্যা হতে পারে। আবার ঘন ঘন চা খেলে শরীর কষে যেতে পারে। তাই খুব সাবধান। দিনে এক বা দুই কাপ কফি বা চা খেতেই পারেন, তবে এর বেশি খেতে গেলে পরামর্শ নিন পুষ্টিবিদের। নইলে হতে পারে বিপদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

১০ জেলার ওপর ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শি-ট্রাম্প বৈঠক শুরু, বিশ্ব তাকিয়ে আছে সম্পর্কের ভবিষ্যতের দিকে

নেতানিয়াহুর গোপনে আমিরাত সফর নিয়ে ইরানের হুমকি

ঈশ্বরদীতে স্কুলে হঠাৎ অসুস্থ ৭০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

এক ঘণ্টার বৃষ্টিতেই নওগাঁ শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে বাসিন্দারা

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

১০

নিরাপত্তা শঙ্কায় ভারত ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী মন্দানা করিমি

১১

ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

১২

ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব: পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের দাবি

১৩

সীমান্তে হত্যাকাণ্ড চললে বন্ধুত্ব সম্ভব নয়: নাহিদ ইসলাম

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, মিলবে শুধু অনলাইনে

১৬

রাতেই কালবৈশাখীর শঙ্কা, সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৭

মিরপুরে ইতিহাস গড়েছে বাংলাদেশ, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৮

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে টাইগারদের দাপুটে জয়

১৯

তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফর ঘিরে ছাত্রদলের ৮৫ ঔষধি গাছ রোপণ

২০