desh 24
১০ এপ্রিল ২০২৫, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০৭ জন

বর্তমান সরকার আরও অন্তত ৫ বছর থাকুক: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ মানুষ চাচ্ছেন যে, বর্তমান সরকার আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকুক। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে এবং আরও বৃদ্ধি পাবে। পুলিশ বিশেষত আগ্নেয়াস্ত্রের ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেবে। যারা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে।

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয় নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে ক্রিমিনালদের হ্যান্ডওভার নিয়ে একটি চুক্তি রয়েছে, যার আওতায় সম্ভবত তাকে দেশে আনা হবে। তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের যুদ্ধের কোনো শঙ্কা নেই।”

কৃষি সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, সুনামগঞ্জে এবার ভালো ফসল হয়েছে তবে বেশ কিছু জমি পতিত রয়েছে। সেই পতিত জমি ব্যবহারে ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

থানা পরিদর্শনকালে সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ওসি আকরাম আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

২

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

৩

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

৪

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

৫

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

৬

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

৭

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

৮

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

৯

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

১০

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১২

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১৩

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৬

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৭

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৯

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

২০