desh 24
২৬ এপ্রিল ২০২৫, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৪ জন

রাজশাহীতে নিখোঁজের একদিন পর পান বরজে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি সংগ্রহিত

রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের একদিন পর রাসেল মোল্লা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার শ্যামপুর এলাকার একটি পান বরজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাসেল মোল্লা শ্যামপুর গ্রামের নাছের মোল্লার ছেলে। পরিবারের অভিযোগ, রাসেলকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ বরজে ঝুলিয়ে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের নিজস্ব একটি পান বরজ থাকলেও তার মরদেহ উদ্ধার করা হয় চাচা আব্বাস মোল্লার বরজ থেকে। শুক্রবার সন্ধ্যার পর থেকে রাসেল নিখোঁজ ছিলেন। শনিবার সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে তার ঝুলন্ত মরদেহ পান বরজে দেখতে পাওয়া যায়। মরদেহের গলায় রশি বাঁধা ছিল, যা বরজের ছাউনির বাঁশের সঙ্গে আটকানো ছিল।

রাসেলের চাচাতো ভাই রিপন মোল্লা বলেন, “রাসেল শান্ত-সুবোধ ছেলে ছিল। কারও সঙ্গে শত্রুতা ছিল না। আমরা বিশ্বাস করি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে বিচার দাবি করছি।”

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন জানান, “রাসেলের পরিবার খুবই সাদাসিধে। এমন নির্মম ঘটনায় পুরো গ্রাম শোকাহত।”

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

২

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

৩

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

৪

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

৫

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

৬

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

৭

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

৮

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

৯

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

১০

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১২

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১৩

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৬

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৭

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৯

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

২০