desh 24
২৯ এপ্রিল ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫৬ জন

ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা: দু-তিন দিন ‘গুরুত্বপূর্ণ’

ভারত ও পাকিস্তান আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে? এমন শঙ্কা বাড়ছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, আগামী দু’-তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। দেশবাসীকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আসিফ।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেছেন, “ভারতের সামরিক আক্রমণ আসন্ন।” সাক্ষাৎকার প্রকাশের পর পাকিস্তানের সামা টিভি ও জিও নিউজ তার সঙ্গে বিস্তারিত কথা বলে। জিও নিউজকে তিনি জানান, “আগামী দু’-তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কিছু ঘটে, তা এই সময়ের মধ্যেই হবে। না হলে বড় বিপদ হয়তো এড়ানো যাবে।” সামা টিভিকে তিনি বলেন, “এই অঞ্চলে যুদ্ধের সম্ভাবনা দানা বাঁধছে। মানসিকভাবে প্রস্তুত থাকুন।”

উত্তেজনার পেছনে আছে ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের পেহেলগাঁওতে ভয়াবহ হামলা। কাশ্মিরভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। হামলাকারীরা স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করে এ হত্যাযজ্ঞ চালায়। বিশ্লেষকদের মতে, এটি ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে কড়া পদক্ষেপ নেয়, যার মধ্যে রয়েছে সিন্ধু নদী জলবণ্টন চুক্তি স্থগিত করা। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের জন্য স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে কাশ্মির সীমান্তে সেনাদের মধ্যে তিন দিন ধরে গুলিবিনিময় চলছে, যেখানে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

এমন উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে দু’দেশের মধ্যে যুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আগামী কয়েক দিন গোটা উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

২

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

৩

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

৪

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

৫

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

৬

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

৭

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

৮

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

৯

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

১০

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১২

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১৩

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৬

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৭

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৯

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

২০