desh 24
২৯ এপ্রিল ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮০ জন

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎহীন ডিইপিজেডে উৎপাদন বন্ধ

ছবি: সংগৃহীত

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) গ্যাস–সংযোগ বিচ্ছিন্নের ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর সব কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।

ডিইপিজেড কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে ডিইপিজেডে বিদ্যুৎ সরবরাহকারী ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১০টা পর্যন্ত কারখানাগুলো বিদ্যুৎবিহীন থাকায় প্রায় ৯০টি কারখানার এক লাখের মতো শ্রমিককে ছুটি দেওয়া হয়েছে।

ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, ফলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। তিনি অভিযোগ করে বলেন, “কোনো ধরনের নোটিশ ছাড়াই হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরনের পদক্ষেপের আগে ডিইপিজেডের গুরুত্ব বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ছিল।”

তিনি আরও বলেন, শ্রমিকেরা কাজ না করতে পেরে বিক্ষুব্ধ হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। আগামীকালও (মঙ্গলবার) যদি সমস্যা অব্যাহত থাকে, তবে বিদেশি প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

এদিকে ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপক মো. মমতাজ হাসান বলেন, গ্যাসের কোনো চাপ (প্রেশার) নেই, তাই বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়নি। তিনি দাবি করেন, তাদের কোনো বকেয়া মামলা নেই এবং কেন গ্যাস সরবরাহ বন্ধ করা হলো, সে বিষয়ে স্থানীয় তিতাস কর্মকর্তারাও কিছু জানাতে পারেননি।

তবে, তিতাস গ্যাসের আশুলিয়া আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন নিশ্চিত করেছেন, সরকারি ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্তে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি বলেন, “ইউনাইটেড পাওয়ারের বিপুল পরিমাণ গ্যাস বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

১০ জেলার ওপর ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শি-ট্রাম্প বৈঠক শুরু, বিশ্ব তাকিয়ে আছে সম্পর্কের ভবিষ্যতের দিকে

নেতানিয়াহুর গোপনে আমিরাত সফর নিয়ে ইরানের হুমকি

ঈশ্বরদীতে স্কুলে হঠাৎ অসুস্থ ৭০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

এক ঘণ্টার বৃষ্টিতেই নওগাঁ শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে বাসিন্দারা

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

১০

নিরাপত্তা শঙ্কায় ভারত ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী মন্দানা করিমি

১১

ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

১২

ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব: পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের দাবি

১৩

সীমান্তে হত্যাকাণ্ড চললে বন্ধুত্ব সম্ভব নয়: নাহিদ ইসলাম

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, মিলবে শুধু অনলাইনে

১৬

রাতেই কালবৈশাখীর শঙ্কা, সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৭

মিরপুরে ইতিহাস গড়েছে বাংলাদেশ, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৮

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে টাইগারদের দাপুটে জয়

১৯

তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফর ঘিরে ছাত্রদলের ৮৫ ঔষধি গাছ রোপণ

২০