desh 24
২৯ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮৭ জন

দেশে ফিরছেন খালেদা জিয়া—প্রস্তুত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী মে মাসে দেশে ফিরছেন। লন্ডনে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন, তবে চিকিৎসকদের পরামর্শেই তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ফেরানো হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির অনুরোধে কাতার থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে। এর মধ্য দিয়ে প্রায় চার মাস পর দেশে ফিরতে যাচ্ছেন ৭৮ বছর বয়সী এই রাজনৈতিক নেত্রী।

লন্ডনে অবস্থানকালীন খালেদা জিয়া তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসকরা ‘হোম ভিজিট’-এর মাধ্যমে নিয়মিত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। তার শারীরিক উন্নতি হলেও এখনও ‘আশঙ্কামুক্ত’ নন বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।

বিশেষ সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে ফিরতে পারেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও প্রয়াত কোকোর স্ত্রী সৈয়দা শার্মিলা রহমানও। সবকিছু ঠিক থাকলে মে মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহেই তারা দেশে পৌঁছাতে পারেন।

উল্লেখ্য, ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া। এবারের ঈদটি তিনি দীর্ঘ সময় পর পরিবারের সঙ্গে কাটান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

২

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

৩

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

৪

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

৫

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

৬

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

৭

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

৮

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

৯

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

১০

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১২

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১৩

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৬

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৭

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৯

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

২০