desh 24
৩০ এপ্রিল ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৭ জন

মই বেয়ে উঠতে হয় দেড় কোটি টাকার সেতুতে

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পাশ দিয়ে নির্মিত প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু এখন দুর্ভোগের নামান্তর হয়ে দাঁড়িয়েছে। সেতুটি প্রায় দুই বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও এখনও সংযোগ সড়ক না থাকায় স্থানীয়দের প্রতিদিন মই বেয়ে সেতু পার হতে হচ্ছে। এতে করে সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হচ্ছে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের। প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ এই সেতু দিয়ে চলাচল করেন, যাদের বড় অংশই স্বাস্থ্যসেবা নিতে যান পাশের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে। সংযোগ সড়ক না থাকায় অ্যাম্বুলেন্সও সেখানে পৌঁছাতে পারছে না। এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২২ সালে প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ শুরু হলেও প্রকৃতপক্ষে কাজ শুরু হয় ২০২৩ সালের মাঝামাঝি। ঠিকাদার ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন, যিনি বর্তমানে অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন। ফলে সেতুর সংযোগ সড়ক নির্মাণ ঝুলে যায়। স্থানীয়দের দাবি, দ্রুত পুনরায় দরপত্র আহ্বান করে সংযোগ সড়কের কাজ শুরু করা হোক। এলজিইডির ঝালকাঠি নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম সরকার জানান, দ্রুতই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আগামী দেড় মাসের মধ্যে কাজ শুরুর পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

২

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

৩

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

৪

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

৫

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

৬

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

৭

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

৮

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

৯

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

১০

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১২

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১৩

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৬

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৭

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৯

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

২০