
বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত ঘর বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘরগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার উপকারভোগীদের মধ্যে ভার্চুয়ালি চাবি হস্তান্তর করা হয়।
এ সময় ড. ইউনূস বলেন, “মানবিক দুর্যোগের সময় পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। এসব ঘর শুধু আশ্রয় নয়, একটি নতুন জীবনের শুরু।”
উল্লেখ্য, চলতি বছরে ভয়াবহ বন্যায় দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার বহু পরিবার গৃহহীন হয়ে পড়ে। এসব পরিবারের জন্য জরুরি ভিত্তিতে এই আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হয়।
মন্তব্য করুন