Taifur Rahman
২ মে ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৪ জন

শহিদ পরিবারের সদস্যদের ক্ষোভ, এনসিপির বিক্ষোভে নির্বাচনের বিরোধিতা

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় এক বিক্ষোভ সমাবেশ শুরু করেছে, যেখানে তারা ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে শহিদ পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন। জুলাই গণঅভ্যুত্থানে শহিদ খালেদ সাইফুল্লাহর বাবা কামরুল হাসান বলেন, “আমার ছেলের বুকে ৭০টি গুলি করা হয়েছিল। একটা মানুষকে মারতে কত গুলি করতে হয়? হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা ও তার দোসরদের কোনো স্থান হবে না।”

এনসিপির নেতারা বলেছেন, “আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না।” তারা জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো টালবাহানা চলছে। তবে জনগণ গত বছরের ৫ আগস্টেই এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

এনসিপি সমাবেশে যোগ দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, এবং অন্যান্য শীর্ষ নেতারা। নেতারা সমাবেশে বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান, যেমন “এই মুহূর্তে দরকার, বিচার আর সংস্কার”, “চব্বিশের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই”, “আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না”, “ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর”, এবং “ব্যান করো, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো”।

এছাড়া, সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে তাদের সমর্থনে নানা স্লোগানও দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

২

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

৩

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

৪

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

৫

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

৬

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

৭

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

৮

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

৯

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

১০

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১২

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১৩

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৬

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৭

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৯

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

২০