ঢাকা থেকে প্রতিবেদক রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৫, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৪ জন

ড্যাফোডিলের শিক্ষার্থী জিম্মি ও হামলার ঘটনায় বিচার ও ক্ষতিপূরণ দাবি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জিম্মি করে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় বিচার এবং ক্ষতিপূরণ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আর কবির।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ইউনিভার্সিটির আমিনুল ইসলাম হলে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

ড. এম আর কবির বলেন, ঘটনা ঘটেছে একটি বাগবিতণ্ডা থেকে, যেখানে সিটি ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীর শরীরে থুথু নিক্ষেপ করেন। এর ফলে উত্তেজনা সৃষ্টি হয় এবং ড্যাফোডিলের শিক্ষার্থীদের হলে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।

রোববার রাত ৯টার পরে, ড্যাফোডিলের শিক্ষার্থীদের তাদের বন্ধুকে উদ্ধার করতে গেলে সংঘর্ষের ঘটনা আরও গুরুতর রূপ নেয়। তিনি বলেন, “ড্যাফোডিলের শিক্ষার্থীরা তাদের বন্ধুদের উদ্ধারে গেলে হামলা চালানো হয় এবং শিক্ষার্থীদের জিম্মি করা হয়।”

উপাচার্য আরও জানিয়েছেন, সোমবার বিকেল পর্যন্ত সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের ক্ষতিপূরণের নামে আটকে রাখা হয়েছিল। এর মধ্যে প্রাণনাশের হুমকি, মিথ্যা জবানবন্দি আদায় এবং মিডিয়া কাভারেজ করানো হয়েছে।

ড. এম আর কবির বলেন, বিশ্ববিদ্যালয় নিজস্বভাবে তদন্ত শুরু করেছে। এ জন্য ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এছাড়া ইউজিসি স্বাধীনভাবে তদন্ত করবে।

তিনি জানান, “এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো এমন কিছু করা না যাতে অন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় বা অশান্তি তৈরি হয়। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

উপাচার্য জানান, বর্তমানে ছয়জন শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন। তিনি অভিযোগ করেন, ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়ে শিক্ষার্থীদের উপর টাকা চুরি ও দায়ভার চাপানোর চেষ্টা করা হয়েছে। শিক্ষার্থীদের উপর জিম্মি করে পিটিয়ে গুরুতর আহত করার জন্য ন্যায় বিচার এবং ক্ষতিপূরণ দিতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ে দেড় কোটি টাকা নাকি ক্যাশ জমা ছিল, যা পরিকল্পিতভাবে সংঘর্ষের সঙ্গে জড়িত করে ক্ষতিপূরণ দাবির প্রেক্ষাপট তৈরি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

১০ জেলার ওপর ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শি-ট্রাম্প বৈঠক শুরু, বিশ্ব তাকিয়ে আছে সম্পর্কের ভবিষ্যতের দিকে

নেতানিয়াহুর গোপনে আমিরাত সফর নিয়ে ইরানের হুমকি

ঈশ্বরদীতে স্কুলে হঠাৎ অসুস্থ ৭০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

এক ঘণ্টার বৃষ্টিতেই নওগাঁ শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে বাসিন্দারা

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

১০

নিরাপত্তা শঙ্কায় ভারত ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী মন্দানা করিমি

১১

ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

১২

ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব: পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের দাবি

১৩

সীমান্তে হত্যাকাণ্ড চললে বন্ধুত্ব সম্ভব নয়: নাহিদ ইসলাম

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, মিলবে শুধু অনলাইনে

১৬

রাতেই কালবৈশাখীর শঙ্কা, সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৭

মিরপুরে ইতিহাস গড়েছে বাংলাদেশ, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৮

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে টাইগারদের দাপুটে জয়

১৯

তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফর ঘিরে ছাত্রদলের ৮৫ ঔষধি গাছ রোপণ

২০