দেশ ২৪| বিনোদন প্রতিবেদন
১০ মে ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭০ জন

মা দিবসে মায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন চিত্রনায়িকা শিরিন শিলা

চিত্রনায়িকা শিরিন শিলা

“মা আমার সব”—আবেগঘন বক্তব্যে অনুশোচনা ও ভালোবাসা প্রকাশ

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা শিরিন শিলা মা দিবস উপলক্ষে মায়ের প্রতি গভীর ভালোবাসা ও অনুশোচনার কথা প্রকাশ করেছেন। সাম্প্রতিক এক গণমাধ্যম সাক্ষাৎকারে তিনি মায়ের কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন।

অভিনেত্রী বলেন, তিনি মাকে অনেক ভালোবাসলেও কখনো মুখে তা প্রকাশ করতে পারেন না। বরং ছোটখাটো বিষয় নিয়েও মায়ের সঙ্গে তার ঝগড়া ও অভিমান হয়ে যায়। তবে মা কখনো রাগ ধরে রাখেন না, বরং পরদিনই তিনি নিজেই অভিমান ভাঙিয়ে দেন।

শিরিন শিলা আরও বলেন, “মা দিবস উপলক্ষে বলতে চাই, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু কখনোই বলা হয়ে ওঠে না। অনেক সময় তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি, ভুল করি। দয়া করে আমাকে মাফ করে দিও।”

তিনি জানান, তার বাবা মারা গেছেন, তাই মা-ই তার জীবনের সবকিছু। মাকে আগলে রাখাই এখন তার একমাত্র দায়িত্ব বলে মনে করেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, ভুল বুঝতে পারলেও মায়ের সামনে গিয়ে সরাসরি ক্ষমা চাইতে তিনি লজ্জা পান। অনেক সময় দরজার সামনে গিয়েও ফিরে আসেন। তাই গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি মায়ের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

সবশেষে শিরিন শিলা বলেন, “আম্মু মাঝে মাঝে তোমাকে কষ্ট দিই, আমি সত্যিই দুঃখিত।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

১০ জেলার ওপর ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শি-ট্রাম্প বৈঠক শুরু, বিশ্ব তাকিয়ে আছে সম্পর্কের ভবিষ্যতের দিকে

নেতানিয়াহুর গোপনে আমিরাত সফর নিয়ে ইরানের হুমকি

ঈশ্বরদীতে স্কুলে হঠাৎ অসুস্থ ৭০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

এক ঘণ্টার বৃষ্টিতেই নওগাঁ শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে বাসিন্দারা

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

১০

নিরাপত্তা শঙ্কায় ভারত ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী মন্দানা করিমি

১১

ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

১২

ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব: পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের দাবি

১৩

সীমান্তে হত্যাকাণ্ড চললে বন্ধুত্ব সম্ভব নয়: নাহিদ ইসলাম

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, মিলবে শুধু অনলাইনে

১৬

রাতেই কালবৈশাখীর শঙ্কা, সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৭

মিরপুরে ইতিহাস গড়েছে বাংলাদেশ, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৮

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে টাইগারদের দাপুটে জয়

১৯

তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফর ঘিরে ছাত্রদলের ৮৫ ঔষধি গাছ রোপণ

২০