desh 24
৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১২ জন

পটুয়াখালীর চারটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

ছবি: সংগৃহীত

পটুয়াখালী জেলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালী ইসলামী ফাউন্ডেশনের হলরুমে এক মতবিনিময় সভায় দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন:
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি): জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান
পটুয়াখালী-২ (বাউফল): ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা): সাবেক জেলা আমির অধ্যাপক শাহ আলম
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী): কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাওয়ুম
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, জামায়াতের বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খান রাযী, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোশাররফ হোসেনসহ দলের অন্যান্য নেতারা।

সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট নাজমুল আহসান, এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সারী।

দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় জামায়াতে ইসলামী, তবে সাম্প্রতিক সময়ে দলটির রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা চলছে। এবারের নির্বাচনে তাদের প্রার্থীদের ভূমিকা রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেন্দ্রীভূত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

২

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

৩

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

৪

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

৫

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

৬

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

৭

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

৮

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

৯

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

১০

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১২

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১৩

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৬

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৭

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৯

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

২০