desh 24
১১ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬৮ জন

ত্রিমুখী সংঘর্ষে নানা-নাতিসহ ৩ জন নিহত

ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার আমরাগাছিয়া রহমানিয়া ফিলিং স্টেশনের সামনে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন নানা-নাতি, তারা হলেন: চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের হিমু আকনের ছেলে আবিদ (৭), গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানির ডালাচারা গ্রামের বশীর হাজির ছেলে মোটরসাইকেল চালক শহিদুল (৬০) ও আমতলীর বাইনবুনিয়ার মৃত আফতার আলীর ছেলে আতাহার (৬০)।

ঘটনাটি ঘটে যখন ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৮৭৮১) বেপরোয়া গতিতে আমতলী থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্রকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর মাহেন্দ্রটি সড়কের পাশে উল্টো হয়ে পড়ে এবং এর পেছনে থাকা মোটরসাইকেলটিকেও ইউনিক পরিবহন ধাক্কা দেয়, যার ফলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও একজন মারা যান। অপর একজনকে বরিশালে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে তারও মৃত্যু হয়। নিহত শিশু আবিদ আতাহার আলী মাস্টারের নাতি ছিলেন এবং তার সাথে আমতলী বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।

আমতলী থানার ওসি মো. আরিফুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক বাস ইউনিক পরিবহনটিকে আটক করা হয়েছে, তবে চালক ও হেলপারকে জনগণের ভিড়ের মধ্যে আটক করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

২

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

৩

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

৪

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

৫

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

৬

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

৭

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

৮

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

৯

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

১০

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১২

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১৩

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৬

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৭

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৯

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

২০