desh 24
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২৯ জন

কঠোর আন্দোলনের মাধ্যমে ভোটাধিকার আদায় করা হবে: মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “অন্তর্বর্তী সরকার যদি জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দেয়, তবে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।” তিনি অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

এ বক্তব্য তিনি লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বলেন। মির্জা ফখরুল বলেন, “লড়াই ছাড়া কিছুই অর্জিত হয় না, আমাদের অধিকার আদায় করতে হলে সংগ্রাম করতে হবে।” তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দাবির বিষয়েও তিনি সরকারের সমালোচনা করেন, দাবি করেন যে, অতীতে ক্ষমতায় থাকাকালীন সরকার তিস্তার পানি আনতে ব্যর্থ হয়েছে এবং বাংলাদেশের অন্যান্য নদীও বাধাগ্রস্ত।

তিনি বলেন, “ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে হলে তিস্তা নদীর পানি দ্রুত দিতে হবে এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।” তিনি ভারতকে পরামর্শ দেন, “বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব চাইলে তিস্তার পানি দাও এবং সীমান্তে গুলি করে মানুষ হত্যা বন্ধ করো।”

এই অবস্থান কর্মসূচি ৪৮ ঘণ্টার জন্য তিস্তা নদীর ৫টি জেলার ১১টি পয়েন্টে পালন করা হচ্ছে। এতে অংশগ্রহণকারী সকল পেশাজীবী ও সাধারণ মানুষ তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

২

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

৩

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

৪

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

৫

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

৬

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

৭

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

৮

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

৯

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

১০

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১২

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১৩

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৬

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৭

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৯

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

২০