
জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সবকিছু করা হচ্ছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য তাকে (শেখ হাসিনা) দেশে এনে বিচার করা। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন অনুযায়ী, তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।”
প্রেস সচিব আরও বলেন, “এই ধরনের অপরাধ মানবতার বিরুদ্ধে। একাধিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনের পর দেশের জনগণের মধ্যে ব্যাপক চাপ তৈরি হয়েছে।” তিনি উল্লেখ করেন, ভারতীয় সংবাদপত্র ‘ইন্ডিয়া টুডে’-এর জরিপে ৫৫ শতাংশ মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর পক্ষে মত দিয়েছে।
তিনি বলেন, “শেখ হাসিনার নৃশংস শাসনামল জাতিসংঘের প্রতিবেদনেও উঠে এসেছে। আমরা তাকে ফেরত আনার জন্য ভারতকে চিঠি দিয়েছি এবং চাপ অব্যাহত থাকবে।”
প্রেস সচিব আরও যোগ করেন, “বাংলাদেশের মানুষ চাইছে শেখ হাসিনাকে হাজির করে বিচার করা হোক। এটি আমাদের অগ্রাধিকার এবং আমরা এই উদ্দেশ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছি।”
মন্তব্য করুন