মোঃ মেহেদী হাসান: রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেন, তার মূল লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন। এসব দফার মধ্যে রয়েছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, স্বাধীন নির্বাচন কমিশন ও মিডিয়া কমিশন গঠন এবং দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ।
এই ৩১ দফা প্রচারে শনিবার (১৯ এপ্রিল) পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারে গণসংযোগের আয়োজন করে আশুলিয়া থানা বিএনপি। আশুলিয়া থানা বিএনপির ভাইস প্রেসিডেন্ট মোঃ বাছেদ দেওয়ানের নেতৃত্বে নেতাকর্মীরা দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, এই দফাগুলো কেবল রাজনৈতিক দাবিনামা নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। তারা দাবি করেন, এই কর্মসূচির মধ্য দিয়েই বর্তমান সরকারের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে একটি জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
No tags found for this post.
মন্তব্য করুন