desh 24
২১ এপ্রিল ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৩ জন

ঢাকায় নিয়মভঙ্গ করে গড়ে ওঠা ৩ হাজার ভবনের অবৈধ অংশ ভাঙবে রাজউক

ডেস্ক রিপোর্ট | দেশ ২৪
রাজধানী ঢাকায় নির্মাণ আইন লঙ্ঘন করে গড়ে ওঠা ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (২১ এপ্রিল) ঢাকায় এক নগর সংলাপে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এই তথ্য জানান।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ‘সমস্যার নগরী ঢাকা: সমাধান কোন পথে?’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “যেসব নির্মাণে নকশা লঙ্ঘন হয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। যতদিন দায়িত্বে আছি, ততদিন অবৈধ নির্মাণে ছাড় নেই।”

চেয়ারম্যান আরও জানান, প্রথম ধাপে নির্মাণকাজ স্থগিত, সেবা সংযোগ বিচ্ছিন্ন, নকশা বাতিল, ফৌজদারি মামলা দায়ের এবং প্রয়োজনে ভবন সিলগালার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

নগর ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান বলেন, “ঢাকায় পানি, গ্যাস, বিদ্যুৎ—সবকিছু আলাদা সংস্থা দেখে। একটি একক কর্তৃপক্ষ গঠন না করলে কোনো পরিকল্পনা টেকসই হবে না।”

তিনি জানান, নতুন করে আর কোনো প্লট বরাদ্দের চিন্তা নেই, বরং দখল হওয়া পুরোনো প্লট উদ্ধার করে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে ফোরামের বার্ষিক প্রকাশনা ‘ঢাকাই’ ম্যাগাজিন এবং হেলিমুল আলম বিপ্লব রচিত ‘Dhaka’s Canals on Their Dying Breath’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র সদস্য খালেদ সাইফুল্লাহ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০