desh 24
২১ মার্চ ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৬ জন

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে টেঁটাযুদ্ধে নিহত ২, আহত ৫

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে টেঁটাযুদ্ধে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (২১ মার্চ) ভোরে জেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই সহিংস ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) এবং বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। স্থানীয়রা জানিয়েছেন, নিহত দুই ব্যক্তি স্থানীয় আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক ছিলেন।

স্থানীয়দের মতে, সালাম মিয়া ও সামসু মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত রাতে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির পর আজ ভোরে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের সদস্যরা টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালান। এ সময় টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হন।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এদিকে, ঘটনাটি স্থানীয়ভাবে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি করেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০