desh 24
১৭ এপ্রিল ২০২৫, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৯ জন

ভোটাধিকারের বিকল্প সংস্কার কেন?: রিজভী

নির্বাচন ও ভোটাধিকারকে পাশ কাটিয়ে সংস্কারকে সামনে আনার প্রচেষ্টার কঠোর সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তোলেন, “যে ভোটাধিকারের জন্য ১৫-১৬ বছর ধরে সংগ্রাম করেছি, সেটাই কেন আজ বিলম্বিত? সংস্কার কি তার বিকল্প হতে পারে?”

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে নিখোঁজ সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর খোঁজে আয়োজিত দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, “সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপি সংশ্লিষ্ট কাউকে দেখলেই সরিয়ে দিচ্ছে। অন্তর্বর্তী সরকার অকার্যকর হয়ে পড়েছে। পলিটেকনিক শিক্ষার্থীদের রেল অবরোধ তার প্রমাণ।”

ইলিয়াস আলী গুম প্রসঙ্গে রিজভী সরাসরি অভিযোগ করে বলেন, “গণআন্দোলনে নেতৃত্ব ও প্রতিবাদের কারণে ইলিয়াস আলী রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হন। গুমের পর প্রধানমন্ত্রীর দফতর থেকে তার স্ত্রীকে বার্তা দিয়ে মিথ্যা আশ্বাস দেওয়া হয়—এটা ছিল আন্দোলন থামানোর চেষ্টা মাত্র।”

তিনি আরও বলেন, “ইলিয়াসের সন্ধানে নাটকীয় অভিযান, আদালতের আদেশ আটকে রাখা—সবই সরকারের পরিকল্পনার অংশ। সব গুম-খুনই হয়েছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়। শেখ হাসিনার নেতৃত্বে গুমের উৎসব চালিয়ে যাওয়া হয়েছে।”

অনুষ্ঠানে বিএনপির আরও কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, আব্দুল খালেক, বেলাল হোসেন, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং আবুল হোসেন প্রমুখ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০