desh 24
২০ এপ্রিল ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮২ জন

রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে আশুলিয়ায় বিএনপির গণসংযোগ

মোঃ মেহেদী হাসান: রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেন, তার মূল লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন। এসব দফার মধ্যে রয়েছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, স্বাধীন নির্বাচন কমিশন ও মিডিয়া কমিশন গঠন এবং দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ।

এই ৩১ দফা প্রচারে শনিবার (১৯ এপ্রিল) পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারে গণসংযোগের আয়োজন করে আশুলিয়া থানা বিএনপি। আশুলিয়া থানা বিএনপির ভাইস প্রেসিডেন্ট মোঃ বাছেদ দেওয়ানের নেতৃত্বে নেতাকর্মীরা দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, এই দফাগুলো কেবল রাজনৈতিক দাবিনামা নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। তারা দাবি করেন, এই কর্মসূচির মধ্য দিয়েই বর্তমান সরকারের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে একটি জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০