desh 24
২৮ এপ্রিল ২০২৫, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪০ জন

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গার্মেন্টস কর্মীর মৃত্যু

ছবি সংগ্রহিত

নিজস্ব প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুর থানার মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গার্মেন্টস কর্মী সীমা আক্তার (৩০) মারা গেছেন। সোমবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জয়দেবপুর থেকে নারী-শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সীমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া পারভীনের ৩২ শতাংশ, তানজিলার ৯০ শতাংশ, তাসলিমার ৯৫ শতাংশ এবং শিশু আয়ানের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের সবাইকে এইচডিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধ তাসলিমা বেগম পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

মৃত সীমার স্বামী মো. আলহাজ জানান, তিনি ও তার স্ত্রী দুজনেই গার্মেন্টস কর্মী। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পাশের বাড়িতে রান্নার কাজ চলাকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে সীমা, এক শিশু ও আরও তিনজন দগ্ধ হন। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ সকালে সীমা মারা যান।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং রাত পৌনে ১১টার দিকে দগ্ধ পাঁচজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন—সীমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা বেগম (১০)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০