desh 24
২ ফেব্রুয়ারী ২০২৫, ৮:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯৫ জন

বিপিএলে দুর্নীতিতে অতীতের সব রেকর্ড ভেঙেছে: ক্রীড়া উপদেষ্টা

ছবি-সংগৃহিত

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ অবশ্য এবারই প্রথম নয়, তবে এত খেলোয়াড় এবং ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অভিযোগ এর আগে কখনোই ওঠেনি। চারটি ফ্র্যাঞ্চাইজির আটটি ম্যাচকে ঘিরে এবারের বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। সবমিলিয়ে বলা যায়,এবারের বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা সাড়া ফেলেছে বেশ।

নতুন ধারার বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে ভক্তদের হতাশ করেছে বিসিবির নতুন নেতৃত্ব। সেরা বিপিএল হওয়া তো দূরের কথা, উল্টো এবারের বিপিএল অনিয়ম,অব্যবস্থাপনা ও দুর্নীতিতে অতীতের সব রেকর্ড ভেঙেছে। পারিশ্রমিক ইস্যু তো শুরু থেকেই ছিল। শেষদিকে এসে যুক্ত হয়েছে ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ।

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে আকসু। সেই তদন্ত চলমান থাকাবস্থায়ই আজ এই ইস্যুতে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রতিশ্রুতি দিয়েছেন ফিক্সিং তদন্তে সরকারি সহযোগিতার।
তিনি বলেন,‘এনএসসি থেকে একটা সত্য অনুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে। এবং ফিক্সিংয়ের যে অভিযোগটা এসেছে সেটার ভিত্তিতে বিসিবি একটি স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার অনুসন্ধান করার জন্য। এবং সরকারের পক্ষ থেকে যা সহযোগিতা করা যায় আমরা বিসিবিকে করব। যত দ্রুত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোর অ্যাড্রেস করছি।’

এবারের বিপিএল শুধু ফিক্সিং ইস্যুতেই আলোচনায় আসেনি। খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখার ইস্যুটিও এবার চরম রূপ লাভ করেছে। সে বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মত থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০