desh 24
৮ মে ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪৭ জন

পাকিস্তানের প্রতিশোধের আশঙ্কায় ২১ বিমানবন্দর বন্ধ করল ভারত

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চূড়ান্ত রূপ নিয়েছে। মঙ্গলবার রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মিরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ৩১ জন নিহতের দাবি করেছে ইসলামাবাদ। পাল্টা জবাবে ভারতীয় সেনা সদর দফতরে হামলা চালিয়েছে পাকিস্তান এবং আরও প্রতিশোধের হুমকি দিয়েছে।

এই সংকটময় পরিস্থিতিতে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের অন্তত ২১টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারত সরকার। জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাটসহ বিভিন্ন রাজ্যে অবস্থিত এসব বিমানবন্দরের অনেকগুলো সামরিক ও বেসামরিক ফ্লাইট পরিচালনা করত।

এর ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যাপক বিঘ্ন ঘটেছে। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইসজেটসহ একাধিক বিমান সংস্থা শতাধিক ফ্লাইট বাতিল করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের আমেরিকান ও ইউনাইটেড এয়ারলাইনস দিল্লিগামী ফ্লাইট বাতিল করেছে এবং দক্ষিণ এশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এই মুহূর্তে সীমান্তজুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে, যেখানে দুই দেশই একে অপরকে কঠিন মূল্য চুকানোর হুমকি দিচ্ছে। ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং পাকিস্তানের পাল্টা সিমলা চুক্তি ও আকাশসীমা বন্ধ ঘোষণা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০