desh 24
৬ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯১ জন

প্রাথমিক শিক্ষক ৬ হাজারের বেশি নিয়োগ বাতিল

হাইকোর্ট। ছবি :সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগপত্র বাতিল করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেয়। আদালত মেধার ভিত্তিতে নতুন করে শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে জানা যায়, তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ২২ এপ্রিল সংশোধিত ফলাফল প্রকাশিত হলে ৪৬,১৯৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। এই পরীক্ষা ২৯ মার্চ জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়।

এরপর ৩১ অক্টোবর সন্ধ্যায় ফল প্রকাশিত হয়, যেখানে ৬,৫৩১ জন উত্তীর্ণ হন। এসব প্রার্থীদের মধ্যে কক্সবাজার, কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, ফেনী সহ ২১ জেলার বিভিন্ন এলাকায় নির্বাচিত প্রার্থীরা ছিলেন।

নিয়োগপত্র প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত ১৯ নভেম্বর স্থগিত হয়, যেখানে কোটা পদ্ধতির ভিত্তিতে নিয়োগ দেওয়ার কারণে হাইকোর্ট রুল জারি করে।

এবার, আদালতের নির্দেশে নতুন নিয়োগ প্রক্রিয়া মেধার ভিত্তিতে নির্ধারিত হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

২

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

৩

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

৪

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

৫

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

৬

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

৭

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

৮

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

৯

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

১০

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১২

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১৩

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৬

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৭

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৯

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

২০