desh 24
২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৫ জন

ঢাকা-দিল্লি সীমান্ত সম্মেলন: হত্যা শূন্যে নামানোর প্রত্যয়

ভারতের নয়াদিল্লিতে ১৭-২০ ফেব্রুয়ারি চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী গুরুত্বপূর্ণ আলোচনা করেছে।

গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:

১. সীমান্ত হত্যা রোধ: সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি চালানো বন্ধে ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ টহল বৃদ্ধি ও তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য আদান-প্রদান।

২. স্থায়ী স্থাপনা নির্মাণ: সীমান্তের ১৫০ গজের মধ্যে স্থাপনা ও কাঁটাতারের বেড়া নির্মাণে যৌথ পরিদর্শন ও আলোচনা বাধ্যতামূলক। বন্ধ থাকা উন্নয়ন প্রকল্প দ্রুত সমাধানে জয়েন্ট ভেরিফিকেশন।

৩. অপরাধ দমন: মাদক, অস্ত্র, স্বর্ণ চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাৎক্ষণিক তথ্য বিনিময় ও যৌথ অভিযান পরিচালনা।

৪. মানবাধিকার সংরক্ষণ: বিএসএফ সীমান্তে ‘অ-প্রাণঘাতী’ নীতি অনুসরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

৫. পরিবেশ ও বন্যা ব্যবস্থাপনা: সীমান্তবর্তী নদীর ভাঙন রোধে বাঁধ সংস্কার, বর্জ্য পানি শোধনাগার স্থাপন এবং উজানে বাঁধ খুলে পানি ছাড়ার আগে বাংলাদেশকে অবহিত করার সিদ্ধান্ত।

৬. সম্পর্ক উন্নয়ন: যৌথ ক্রীড়া, রিট্রিট সিরিমনি, জনসচেতনতামূলক কর্মসূচি এবং আস্থা বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে উভয় দেশের ১৩ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেয়।

এই সম্মেলনের মাধ্যমে সীমান্তে নিরাপত্তা, মানবাধিকার ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০