শিশুশিল্পী হিসেবে দীঘির সুনাম অনেকটা স্থায়ী ছিল, তবে নায়িকা হিসেবে তার ক্যারিয়ার যেন পিছিয়ে পড়ছে। ২০২১ সালে “তুমি আছো তুমি নেই” সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হলেও, প্রথম সিনেমাতেই ব্যর্থতার তকমা পেয়ে যান। এরপর একাধিক সিনেমায় কাজ করলেও সাফল্যের দেখা মেলেনি। নির্মাতাদের সঙ্গে দ্বন্দ্ব ও সিনেমা থেকে বাদ পড়ার ঘটনাগুলি তার ক্যারিয়ারের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।
এমনকি, “টগর” সিনেমার টিজার প্রকাশের পর দুই মাস পরেই দীঘিকে বাদ দেওয়া হয় এবং তার জায়গায় পূজা চেরীকে নেওয়া হয়। এই ঘটনা সেসময় বেশ আলোচিত হয়েছিল।
দীঘির হাতে এখন পর্যন্ত মুক্তির অপেক্ষায় রয়েছে একমাত্র সিনেমা “জংলি”, যেখানে তিনি সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছেন। তবে আপাতত নতুন কোন সিনেমার কাজ করছেন না তিনি এবং বেশিরভাগ সময়ই শো-রুম উদ্বোধন এবং প্রচারমূলক কাজে ব্যস্ত আছেন।
এমন পরিস্থিতিতে তার ক্যারিয়ার কতদূর এগোবে, তা নিয়ে সবার মনে প্রশ্ন উঠছে।
মন্তব্য করুন