desh 24
২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯২ জন

রমজান সামনে, বেড়েছে লেবু-বেগুন-মুরগির দাম

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র রমজান। তবে তার আগেই রাজধানীর বাজারে বেড়েছে লেবু, বেগুন, শসা, মুরগি ও মাংসের দাম। সাধারণত রোজায় এসব পণ্যের চাহিদা বেশি থাকায় সরবরাহের তুলনায় চাহিদা বাড়তেই মূল্যবৃদ্ধি দেখা গেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি ২০০-২১০ টাকা, আর সোনালি মুরগি ২৮০-৩১০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে গরুর মাংসের দাম ৭৫০-৮০০ টাকা, আর খাসির মাংস ১২০০ টাকায় উঠেছে।

সবজির বাজারেও দাম বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে লেবুর হালি ৪০-৮০ টাকা, বেগুন কেজিতে ৪৫-৬৫ টাকা, হাইব্রিড শসা ৫০-৬০ টাকা ও দেশি শসা ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে রোজার প্রধান উপকরণ যেমন খেজুর, ছোলা, চিড়া, মুড়ি, গুড়ের দাম এখনও স্থিতিশীল রয়েছে। সরকার খেজুর আমদানিতে শুল্ক-কর কমানোর কারণে খেজুরের দাম কেজিতে ২০-২০০ টাকা কমেছে। মানভেদে ছোলা ১০৫-১১৫ টাকা, চিড়া ৭০-৮০ টাকা, আখের গুড় ১৪০-১৮০ টাকা ও মুড়ি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে বাজারে এখনও বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। ভোক্তাদের অভিযোগ, পণ্য কিনতে পারলেও সয়াবিন তেলের জন্য দোকানে দোকানে ঘুরতে হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, রোজাকে কেন্দ্র করে বাজারের চাহিদা বাড়ছে, তাই কিছু পণ্যের দাম বাড়লেও সরবরাহ ঠিক রাখতে কাজ চলছে। তবে সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত হলে বাজার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে বলে আশা করছেন তারা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

২

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

৩

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

৪

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

৫

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

৬

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

৭

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

৮

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

৯

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

১০

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১২

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১৩

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৬

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৭

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৯

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

২০