ডেস্ক রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯০ জন

বৃষ্টিতে দেরি, দিনের শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ

সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা বৃষ্টির কারণে ১ ঘণ্টা দেরিতে শুরু হয়েছে। তবে দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। এখন পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ২১৮ রান।

তৃতীয় দিনের ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে টাইগাররা। তবে শুরুতেই বিপদ। আগের দিন ফিফটি করা নাজমুল হোসেন শান্ত কোনো রান যোগ না করেই প্যাভিলিয়নে ফেরেন। ব্যক্তিগত ৬০ রানে মুজারাবানির বলেই কাটা পড়েন তিনি।

পরে উইকেটে আসেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। কিন্তু তিনিও সুবিধা করতে পারেননি। মাত্র ১১ রান করে মুজারাবানির পঞ্চম শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন। এরপর তাইজুল ইসলাম আউট হলে স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২১৮ রানে।

তৃতীয় দিনে মাহমুদুল হাসান জয় করেন ৩৩ রান, মুমিনুল হক যোগ করেন ৪৭ রান এবং শান্তর ফিফটিতে বাংলাদেশের লিড দাঁড়ায় ১১২ রানে।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ১৯১ রান। জবাবে জিম্বাবুয়ে করে ২৭৩ রান। ফলে বাংলাদেশ এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২১৮ রান করে ১৩৬ রানের লিডে আছে, হাতে ৩ উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০