desh 24
২৩ এপ্রিল ২০২৫, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১৯ জন

খেলাফত মজলিসের গণমিছিল, দিল্লি অভিমুখে লংমার্চের হুঁশিয়ারি

ভারতের পার্লামেন্টে সদ্য পাস হওয়া ওয়াকফ্ সংশোধনী বিল বাতিলের দাবিতে ঢাকায় গণমিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে ভারতের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে দলটি।

মিছিলপূর্ব সমাবেশে সংগঠনের আমির মাওলানা মামুনুল হক বলেন, “ভারত সরকার যদি এই বিতর্কিত বিল বাতিল না করে এবং মুসলিম নিপীড়ন অব্যাহত রাখে, তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে দিল্লি অভিমুখে লংমার্চ।”

তিনি বলেন, “ভারতে ত্রিশ কোটিরও বেশি মুসলমান আজ নিপীড়িত। কেন্দ্রীয় সরকারের সদ্য পাসকৃত ওয়াকফ্ বিল মুসলমানদের ধর্মীয় অধিকার হরণে এক সরাসরি চক্রান্ত।”

সমাবেশ শেষে শান্তিনগর মোড়ে পুলিশ বাধা দিলে গণমিছিল সেখানে থেমে যায়। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি পেশ করে। স্মারকলিপিতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে বিতর্কিত বিল বাতিল, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান সুরক্ষা, মুসলিমবিরোধী আইন বাতিল এবং মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক তদন্ত।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সিনিয়র নেতারা, সাবেক সংসদ সদস্য, ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা। বক্তারা বলেন, এই বিল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় পরিচয় ও ঐতিহ্য মুছে দেওয়ার পাঁয়তারা। বাংলাদেশের মুসলমানরা এই চক্রান্ত মেনে নেবে না।

সমাবেশে ভারতের মুসলমানদের পক্ষে আন্তর্জাতিক সংহতির ডাক দেওয়া হয় এবং বাংলাদেশের সরকারকে ভারতবিরোধী কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০